সিঁড়ির ধাপে থেমে গেল মায়ের জীবন, টাকার টানাপোড়েনে উঠল খুনের অভিযোগ


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

    টাকার দাবিতে যে সংসারে বারবার অশান্তির আগুন জ্বলত, বুধবার সকালে সেই ঘরেই নেমে এল মৃত্যুর ছায়া। আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি ক্যান্টিনপাড়া এলাকায় ৭২ বছরের বৈশাখী হেমব্রমের মৃত্যুকে ঘিরে উঠল বড়ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ।

     পরিবারের দাবি, বাবার মৃত্যুর পর চাকরি অথবা ৪০ লক্ষ টাকা দাবি করছিলেন বড়ছেলে রাজীব হেমব্রম। সেই দাবিকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তাঁর প্রায়ই বিবাদ হত। বুধবার সকালে ফের অশান্তির মধ্যেই রাজীব মাকে সিঁড়িতে মাথা ঠুকে মারধর করেন বলে অভিযোগ ছোটছেলে জয়ন্তের।

      গুরুতর আহত বৈশাখীকে পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যেন এক মায়ের জীবনের শেষ অধ্যায় লেখা হল ঘরেরই সিঁড়িতে।

   ঘটনায় রাজীবকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। অভিযোগের সত্যতা ও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি