রাইফেলের নিশানায় মন্ত্রীর হাত, শুটিং মঞ্চে জমল উৎসাহের রোমাঞ্চ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রবিবার আসানসোল রাইফেল শুটিং ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেন হয়ে উঠল খেলাধুলার আবেগ আর রোমাঞ্চের এক অনন্য মঞ্চ। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতার মাঝেই আচমকা রাইফেল হাতে নিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। নিশানা তাক করে শুটিংয়ে অংশ নিতেই উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস। মুহূর্তেই তাঁর শুটিংয়ের দৃশ্য হয়ে উঠল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জ্জী সহ শুটিং ক্লাবের সদস্য, প্রশিক্ষক ও ক্রীড়াপ্রেমীরা।
বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান শুটারদের উৎসাহিত করা এবং আসানসোলে রাইফেল শুটিংকে আরও জনপ্রিয় করে তোলার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে।
Comments
Post a Comment