আসানসোলে মৃত্যুকে এড়ানোর লড়াই: ডিভাইডার ভেঙে উল্টে গেল গাড়ি


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     ​শ্রাবণের অবিরাম ধারাপাতে তখন কাঁপছে আসানসোল। বৃহস্পতিবার কল্যাণপুর হাউসিংয়ের চত্বরে বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় হঠাৎই নেমে এল আতঙ্কের এক মুহূর্ত। স্কুটি চালককে বাঁচাতে গিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক গাড়িচালক।

      ​কাজ সেরে বাড়ি ফেরার পথে ব্রীজেশ সাউ নামের ওই চালকের সামনে আচমকাই এসে পড়ে একটি স্কুটি। আকস্মিক এই বিপদের মুখোমুখি হয়ে মুহূর্তের সিদ্ধান্ত নেন তিনি- নিজে বাঁচলেও স্কুটি সওয়ারকে বাঁচাতে হবে। সজোরে ব্রেক কষতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে এবং মুহূর্তের মধ্যে ছিটকে গিয়ে পড়ে বিপরীত দিকের লেনে। বৃষ্টির জলের মধ্যে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে তখন বন্দি হয়ে পড়েছেন ব্রীজেশ।

      ​ঘটনার আকস্মিকতায় পথচলতি মানুষের হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড় হয়। তবে খবর পেয়েই ত্রাতা হয়ে হাজির হয় পুলিশ। প্রবল বর্ষণের মাঝেই শুরু হয় যুদ্ধকালীন উদ্ধারকাজ। পুলিশ কর্মীদের অদম্য চেষ্টায় শেষ পর্যন্ত অক্ষত শরীরে উদ্ধার করা হয় আহত চালককে। 

       প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেলেও, বৃষ্টির মাঝে এই আকস্মিক দুর্ঘটনা কিছুক্ষণ বাদেও তাড়িয়ে বেড়ায় এলাকার বাসিন্দাদের।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি