খনিতে অস্ত্রধারীদের রাজত্ব: অণ্ডালের কোলিয়ারিতে লুটের মহোৎসব
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
স্বাধীনতার উৎসবের রেশ কাটতে না কাটতেই খনি অঞ্চলে বেজে উঠল ত্রাসের ঘণ্টা! দীর্ঘ চৌত্রিশ বছর পর অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে ফিরে এল সেই জমানার অন্ধকার, যেখানে প্রশাসনের পাহারাকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ অস্ত্র হাতে তাণ্ডব চালাল চোরের দল।
শনিবার রাতে ডিউটিরত হাজরি বাবু ও সিকিউরিটি গার্ডদের নিধিরাম সর্দার বানিয়ে তরোয়ালের ডগায় বেঁধে রেখে চলল অবাধ লুটপাট। তামার টেবিল লুটের বাধা দিতেই নিরাপত্তারক্ষীদের ঘরে বন্দি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
বিএমএস নেতা ভগবান দাসের আক্ষেপ, রাতে যদি খনিশ্রমিকদের সুরক্ষাই না থাকে, তবে বুক চিতিয়ে ডিউটি করতে আসার ভরসা যোগাবে কে? সিআইএসএফের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন প্রশাসনের ঘুম ভাঙবে কি?
Comments
Post a Comment