রেলগেটের ওপারেই জীবনের পথ, বন্ধের আশঙ্কায় পাণ্ডবেশ্বরে প্রতিবাদের ঢেউ



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


       রেলগেট বন্ধ হওয়ার আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। জাতীয় সড়কের নীচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এই রেলগেটের সামনে জড়ো হলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, গেটটি বন্ধ করা চলবে না। কারণ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। পাণ্ডবেশ্বর বাজার-সহ একাধিক এলাকার জীবনযাত্রা এই পথের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

     প্রতিবাদের ভাষাও ছিল ব্যতিক্রমী। কাদা-জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। কেউ আবার শুয়ে পড়লেন পথের উপর। যেন শরীর দিয়েই পথের অধিকার আঁকড়ে ধরার মরিয়া চেষ্টা।

     পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ, রেল আধিকারিক, সিআরপিএফ ও কমব্যাট ফোর্স।

       খবর পেয়ে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং রেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরে সমাধানের আশ্বাস দেন।

     স্থানীয়দের আবেদন, সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের দুর্ভোগের কথাও যেন ভাবা হয়। কারণ একটি রেলগেট বন্ধ হওয়া মানে তাঁদের কাছে শুধু একটি রাস্তা বন্ধ হওয়া নয়- বন্ধ হয়ে যেতে পারে জীবনের স্বাভাবিক চলাচলও।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি