উন্নয়নের ছয় দফা রূপরেখা, পুরনিগমে ফসবেকির স্মারকলিপি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শিল্প-বাণিজ্যের বিকাশের স্বপ্নকে সামনে রেখে আসানসোল পুরনিগমের পুর কমিশনার দিলীপ মিশ্রের হাতে ছয় দফা দাবির স্মারকলিপি তুলে দিল দক্ষিণবঙ্গের অন্যতম বণিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফসবেকি)। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শচীন রায়, আরপি খৈতান ও বিনোদ গুপ্তা।
স্মারকলিপিতে উষাগ্রাম থেকে পোলো গ্রাউন্ড পর্যন্ত জিটি রোডে ফ্লাইওভার নির্মাণ, বহুতল পার্কিং প্লাজা, রানিগঞ্জে পিডব্লিউডি পার্কিং চালু, দীর্ঘদিন বন্ধ বার্নপুর বিমানবন্দর পুনরায় চালু, অসমাপ্ত হাইওয়ে সার্ভিস রোডের কাজ শেষ করা এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি জানানো হয়।
সংগঠনের মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে যানজট কমবে, শিল্প ও বাণিজ্যে নতুন গতি আসবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং ক্রীড়া পর্যটনেরও প্রসার ঘটবে। প্রশাসনের সঙ্গে দ্রুত বৈঠকের ইচ্ছাও প্রকাশ করেছে ফসবেকি। শচীন রায় বলেন, সুপরিকল্পিত পরিকাঠামোই আসানসোলের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হতে পারে।
Comments
Post a Comment