বিভাজন বিভীষিকা স্মরণে বিশাল মৌন মশাল মিছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সর্বস্তরের মানুষের
সংবাদদাতা, সালানপুর-:
দেশভাগের যন্ত্রণাদায়ক স্মৃতি ও শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানাতে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ উপলক্ষে এক বিশাল মৌন মশাল মিছিলের আয়োজন করা হলো। মনোহরবহাল কোলিয়ারি শিব মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় জয়রামডাঙায়। মিছিলে অংশ নেওয়া অসংখ্য সাধারণ মানুষের মধ্যে ফুটে ওঠে দেশপ্রেমের অমলিন আবেগ।
এদিনের এই বিশেষ কর্মসূচিতে পুরুষদের পাশাপাশি মাতৃশক্তি অর্থাৎ মহিলাদের স্বতঃস্ফূর্ত এবং চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা যায়। হাতে মশাল নিয়ে এক গম্ভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে মিছিলে হেঁটে যান সর্বস্তরের মানুষ।
মিছিলে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায়। তিনিও হাতে মশাল তুলে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে এই স্মরণ মিছিলে হেঁটে যান।
অনুষ্ঠান নিয়ে বিজেপি নেতা অভিজিৎ রায় জানান, দেশভাগের সেই বিভীষিকাময় দিনগুলোতে যাঁরা প্রাণ হারিয়েছিলেন এবং ভিটেমাটি হারিয়ে যন্ত্রণার শিকার হয়েছিলেন, তাঁদের বলিদানকে স্মরণ করতেই এই শ্রদ্ধারোঘ্য। একই সঙ্গে বর্তমান প্রজন্মকে সেই ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং দেশপ্রেমের আবহ বজায় রাখাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
মিছিলটি যখন শিব মন্দির থেকে জয়রামডাঙার দিকে এগিয়ে যায়, নীরবতার মধ্য দিয়েই ফুটে ওঠে দেশাত্মবোধ ও একতার শক্তিশালী বার্তা।
Comments
Post a Comment