বরাকরের পিচঢালা রাজপথে মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা

অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


      দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বরাকরের বুকে নেমেছিল উপচে পড়া জনতার ঢেউ। কুলটি মণ্ডল-১ ও মণ্ডল-২-এর যৌথ উদ্যোগে বরাকর স্টেশন রোড থেকে হনুমান চড়াই পর্যন্ত আয়োজিত এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা ঘিরে চারপাশ মুখরিত হয়ে ওঠে দেশপ্রেমের জাদুকরি আলোয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহাযাত্রার নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার।

      ​কুলটি স্কাউট অ্যান্ড গাইডের সুশৃঙ্খল কুচকাওয়াজ এবং জারা দেবী বিদ্যালয়, মারওয়াড়ি বিদ্যালয়, কুলটি গার্লস ও বয়েজ স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই শোভাযাত্রাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। চেম্বার অফ কমার্স ও বোল বম সমিতির মতো বিভিন্ন সামাজিক সংগঠন এবং হাজারো স্থানীয় মানুষের সরব উপস্থিতিতে বরাকরের আকাশ বাতাস কেঁপে ওঠে ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম’ ধ্বনিতে।

     ​সমাপ্তি লগ্নে মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার বাংলার অমর শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তেরঙ্গাকে ঐক্য ও প্রেরণার প্রতীক হিসেবে অভিহিত করে তিনি দেশমাতৃকার সেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি