​ম্যাকিন্টশ বার্ন লিমিটেড পরিদর্শন মন্ত্রীর, পরিকাঠামোগত উন্নয়নে জোর


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

        ​পশ্চিমবঙ্গ সরকারের ঐতিহ্যবাহী সংস্থা ‘ম্যাকিন্টশ বার্ন লিমিটেড’ পরিদর্শন করলেন রাজ্যের পিডব্লিউডি ও পিএইচইডি দপ্তরের মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার। মঙ্গলবার সংস্থার কার্যালয়ে পৌঁছে মন্ত্রী প্রতিষ্ঠানের বর্তমান কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বিনয় মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা তাঁকে স্বাগত জানান এবং ১৮৩৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সুদীর্ঘ ইতিহাস ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

      ​উপস্থাপনায় জানানো হয়, প্রায় ৫০০ জন দক্ষ কর্মী ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই সংস্থাটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে। মন্ত্রীর সামনে সংস্থার বর্তমান প্রকল্প ও সাংগঠনিক কাঠামোর বিষদ বিবরণ পেশ করা হয়।

       ​পরিদর্শনের পর ড. পোদ্দার সংস্থার কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, রাজ্যের উন্নয়নকে গতিশীল করতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি