আসানসোল জেলা হাসপাতালে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন


শুক্লা ব্যানার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাইলফলক স্পর্শ করল আসানসোল জেলা হাসপাতাল। শুক্রবার হাসপাতালের জরুরি বিভাগের ওপরতলায় ১০ শয্যাবিশিষ্ট ‘নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার’ -এর উদ্বোধন করা হলো। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই কেন্দ্রের সূচনা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস, হাসপাতাল সুপার ডাঃ তপন কুমার বিশ্বাসসহ বিশিষ্টজনেরা।

     ​মূলত ৫ বছর পর্যন্ত বয়সী অপুষ্টিতে ভোগা শিশুদের সুস্বাস্থ্যের লক্ষ্যে এই ইউনিট খোলা হয়েছে। এখানে শিশুদের ন্যূনতম ১৪ দিন রেখে বিশেষ চিকিৎসা ও পুষ্টি প্রদান করা হবে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের মায়েরা তাদের সাথে এখানে থাকার সুযোগ পাবেন। কেন্দ্রের ভেতরে শিশুদের জন্য একটি ‘ফিডিং জোন’ এবং খেলাধুলার জন্য প্লে-স্কুলের আদলে রঙিন খেলনায় সজ্জিত বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 

     মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আসানসোল জেলা হাসপাতালে ভিন জেলা ও রাজ্য থেকে আসা বহু মানুষ পরিষেবা পান, এই নতুন ইউনিট চালু হওয়ায় স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হলো।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি