‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকায় খুশি সংখ্যালঘু মহিলারা, মিষ্টিমুখ আসানসোলে


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      সরকারি প্রকল্পের সুফল ঘরে পৌঁছে খুশি আসানসোলের বারাবনি বিধানসভার পানুড়িয়া হাটতলার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। 

      শনিবার কয়েকশো মহিলা একত্রিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। এই খুশির মুহূর্তে স্থানীয় মহিলারা একে অপরকে মিষ্টি খাইয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

    ​উপস্থিত মহিলাদের দাবি, জাতি-ধর্ম নির্বিশেষে সরকার প্রতিটি সম্প্রদায়ের মানুষের প্রয়োজনের দিকে নজর রেখেছে। এই আর্থিক সহায়তা তাঁদের মতো প্রান্তিক ও গরিব পরিবারের সদস্যদের দৈনন্দিন সংকটের মুখে এক বড় স্বস্তি দিল। সরকারের উন্নয়নমূলক এই উদ্যোগের জন্য মহিলারা মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন। 

     সরকারি প্রকল্পের এই সফল রূপায়ণ বারাবনি এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি