যুবসমাজকে সুস্থ ও আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন বিধায়ক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে খেলাধুলা ও শরীরচর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জ্জী। বুধবার বুধা জিমনেসিয়ামের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা ও জনসংযোগ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই বার্তা দেন।
এদিন অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, "সুস্থ সমাজ ও শক্তিশালী ভারত গঠনে যুবশক্তির কোনো বিকল্প নেই। খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শৃঙ্খলাবোধের মতো গুণাবলী গড়ে তুলতে সাহায্য করে।"
বুধা জিমনেসিয়ামের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মাঠমুখী করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদদের সংবর্ধনা জানানো হয়।
আয়োজকদের এমন জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত সকলেই ভবিষ্যতে আরও নিয়মিতভাবে খেলাধুলার প্রসারে কাজ করে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন। সব মিলিয়ে যুবসমাজের সামনে সুস্থ জীবনযাপনের এক নতুন দিশা তুলে ধরল এই অনুষ্ঠান।
Comments
Post a Comment