ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বিজেপির রক্তদান শিবির, বৃষ্টি উপেক্ষা করেই চলল রক্ত সংগ্রহ


চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-

বাংলার রূপকার তথা জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি বিজেপি কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই এলাকায় ছিল ঝমঝমে বৃষ্টি, কিন্তু সেই দুর্যোগকে উপেক্ষা করেই বিকেলে দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন।দুর্গাপুর মিশন হাসপাতালের যৌথ সহযোগিতায় এই রক্তদান শিবিরটি সফলভাবে পরিচালিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিজেপি কনভেনার গোপাল রায় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
বিজেপি কনভেনার গোপাল রায় রক্তদানের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন রক্তদান মহৎ দান। প্রত্যেক সুস্থ মানুষের উচিত নিয়মিত রক্তদান করা। এর ফলে হাসপাতালের রক্তের সংকট যেমন দূর হয়, তেমনই বহু মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো সম্ভব। আজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পবিত্র জন্মদিবসকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই মানবিক উদ্যোগ।"এদিন সকাল থেকেই একটানা বৃষ্টির কারণে রক্তদাতার সংখ্যা নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও উদ্যোক্তাদের উৎসাহে কোনো খামতি ছিল না। গোপাল বাবু জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের লক্ষ্য রয়েছে প্রায় ৪০ থেকে ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার। বৃষ্টির মাঝেই যেভাবে মানুষ সাড়া দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
দুর্গাপুর মিশন হাসপাতালের চিকিৎসাকর্মীদের তৎপরতায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয়। সংগৃহীত এই রক্ত আগামীদিনে বহু মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি