ফায়ার ব্রিকস কারখানার বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে ছড়াল আতঙ্ক, কাজ বন্ধ করাল গ্রামবাসীরা


চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-

সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত নাকড়াজোড়িয়া গ্রামের 'কেএইচআর ন্যাশনাল প্রাইভেট লিমিটেড' নামের একটি ফায়ার ব্রিকস কারখানায় পরীক্ষামূলক কাজ চলাকালীন বিষাক্ত ধোঁয়া ও তীব্র রাসায়নিক দুর্গন্ধে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। কারখানার এই দূষণের জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের তীব্র প্রতিবাদের মুখে আপাতত কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।গ্রামবাসীদের বক্তব্য আচমকা ছড়িয়ে পড়া তীব্র রাসায়নিক গন্ধ ও ধোঁয়ার কারণে গ্রামের শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট শুরু হয়। বহু মানুষের বমি,মাথা ঘোরা এবং চোখ-নাকে জ্বালার মতো উপসর্গ দেখা দেয়।পরিস্থিতি বেগতিক দেখে গ্রামবাসীরা কল্যাণেশ্বরী ফাঁড়িতে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে কাজ সাময়িকভাবে বন্ধ করায়।
কারখানা কর্তৃপক্ষের বক্তব্য 
কারখানায় সাধারণত রিফ্রেক্টরি বা সাধারণ ইটের কাজই হয়। এবারই প্রথম এক গ্রাহকের পাঠানো নতুন ধরনের কাঁচামাল পরীক্ষা করা হচ্ছিল। তিন দিনের ট্রায়াল শেষে আজ ভাট্টি পুরোপুরি চালু করতেই এই তীব্র ধোঁয়া ও গন্ধ বেরোতে শুরু করে। এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমাদের বা মালিকপক্ষের কোনো ধারণা ছিল না। গ্রামবাসীদের আপত্তির পরই মালিকের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।"
অন্যদিকে, কারখানার মালিক দিলীপ কেডিয়া জানান, এটি কোনো কেমিক্যাল কারখানা নয়, এখানে ফায়ার ব্রিকসের কাজই হয়। এই তীব্র দুর্গন্ধের উৎস ঠিক কী, তা তারা খতিয়ে দেখছেন। আপাতত কারখানার সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে।কাজ বন্ধ করা হলেও লোকালয়ের এত কাছে এ ধরনের বিপজ্জনক কাঁচামাল ব্যবহারের ঘটনায় এখনো আতঙ্কিত নাকড়াজোড়িয়া গ্রামের বাসিন্দারা। ভবিষ্যতে জনজীবন বিপন্ন করে এমন কোনো কাজ এখানে করতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি