নাবালিকা ধর্ষণ-খুন ও অভিযুক্তকে গণপিটুনি: উত্তপ্ত বারুইপুর


সংবাদদাতা,  নিউজ হিন্দুস্থান -: 


       দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রবিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকা ওই নাবালিকার দেহ রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ঘটনার নৃশংসতায় উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয় বলে অভিযোগ।

       ​ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে, যখন খাবার কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় রাতভর খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। রবিবার সকালে পুকুরে দেহ ভেসে ওঠার খবর চাউর হতেই জনরোষ ফেটে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকে প্রচার চালিয়েও ব্যর্থ হয়।
​পুলিশ সূত্রে খবর, নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

      ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে, অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যুর ঘটনারও পৃথক তদন্ত শুরু হয়েছে। এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই জোড়া মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি