ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন: বারাবনী মণ্ডল-২ বিজেপির উদ্যোগে বর্ণাঢ্য প্রভাতফেরি ও স্মরণসভা


চিত্তরঞ্জন প্রসাদ, বারাবনি:-

আজ যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সাথে পালিত হলো ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা তথা মহান রাষ্ট্রনেতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই উপলক্ষে আসানসোলের বারাবনী মণ্ডল-২ বিজেপির উদ্যোগে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।এদিন সকালে কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে। প্রভাতফেরিটি গৌরান্ডি আর.কে.এস. ইনস্টিটিউশন (উচ্চ মাধ্যমিক)-এর সামনে  অবস্থিত রবীন্দ্র মূর্তি প্রাঙ্গণ থেকে শুরু হয়। দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই র‍্যালিটি গোটা এলাকা পরিক্রমা করে অবশেষে স্থানীয় বিজেপির আঞ্চলিক কার্যালয়ে এসে শেষ হয়।এরপর সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ধূপ জ্বালিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পুষ্পাঞ্জলি প্রদান শেষে আঞ্চলিক কার্যালয় চত্বরেই এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার একাধিক প্রথম সারির বিজেপি নেতৃত্ব ও বিপুল সংখ্যক সাধারণ কার্যকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন বিজেপি নেতা কৃষ্ণ শাউ,কার্তিক দত্ত,বলরাম সিংহ,দীপ চ্যাটার্জী,পিন্টু বাউরি,আকবর হোসেন,সুমন দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রখর দেশপ্রেম, আত্মত্যাগ এবং জাতীয়তাবাদী আদর্শের কথা তুলে ধরেন। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে তাঁর আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক। ড. মুখোপাধ্যায়ের দেখানো পথকে পাথেয় করেই আগামীদিনে সমাজ ও জাতির কল্যাণে দলীয় কর্মী ও কার্যকর্তাদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয় এবং সকলে মিলে এই সমাজসেবার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বারাবনী মণ্ডল-২ এলাকায় বিজেপি নেতা-কর্মীদের মধ্যে এক নতুন উন্মাদনা ও সংকল্পের আবহ তৈরি হয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি