ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত দোকান ও বাড়ি, অগ্নিদগ্ধ তিন


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      মাঝরাতে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো তিনতলা বাড়ি ও বিশাল পোশাকের দোকান। শনিবার রাত দেড়টা নাগাদ সালানপুর ব্লকের আছড়া গ্রামের ঘটনা। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন বাড়ির মালিক উদয় ঘোষ, তাঁর স্ত্রী প্রাক্তন পঞ্চায়েত সদস্যা পম্পা ঘোষ এবং তাঁদের ১২ বছরের সন্তান।

      ​শনিবার সামডি রোডের ধারে উদয়বাবুর বাড়ির নিচের তলার কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। পুজোর মরশুমের মজুত মালপত্র থাকায় মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন নেভাতে গিয়ে মালিক ও তাঁর স্ত্রী মারাত্মকভাবে দগ্ধ হন। প্রতিবেশীদের তৎপরতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাদে আটকে পড়া তিনজনকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     ​ঘটনার নেপথ্যে শর্ট সার্কিট না কি অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এদিকে, রূপনারায়ণপুরে স্থায়ী দমকল কেন্দ্রের অভাবে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দমকলের অভাবই বারবার বড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি