তৃণমূলকে তীব্র আক্রমণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের সংবর্ধনা সভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়- কেউই সংবিধানের ঊর্ধ্বে নন। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত হবে।

     ​এক হোমিওপ্যাথি চিকিৎসকের অ্যালোপ্যাথি চিকিৎসার বিষয়টি তুলে ধরে মন্ত্রী একে আইনবিরুদ্ধ বলে দাবি করেন এবং এর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভূমিকার সমালোচনা করে তিনি অতীতের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

     ​সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে তিনি অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। এছাড়াও, বিদ্যুৎ বিপর্যয় রোধে সতর্কবার্তা ও নির্বাচন কমিশন প্রসঙ্গে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রী স্পষ্ট করে দেন, অপরাধ করে রাজ্যে কেউ পার পাবে না এবং তৃণমূল বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি