জেল থেকে বেরিয়েই ফের কারাবাসের পথে: হেরোইন সহ পুলিশের জালে কুলটির দম্পতি

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        মাদক কারবারের অন্ধকার জগত থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পুরোনো নেশাই কাল হলো কুলটির এক দম্পতির। ২৪ গ্রাম হেরোইনসহ ফের পুলিশের জালে ধরা পড়লেন বামুন্ডিহার বাসিন্দা পাপ্পু আনসারি ও তাঁর স্ত্রী সুবেতারা খাতুন। শুক্রবার তাদের আসানসোল আদালতে তোলা হয়েছে।

       ​পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ রানিসায়ের মোড় সংলগ্ন আইআইএসসিও বাইপাস রোডে অভিযান চালায়। হাতেনাতে ধরা পড়েন ওই দম্পতি। তাদের থেকে উদ্ধার হয় ২৪ গ্রাম হেরোইন ও মাদক পাচার সংক্রান্ত নথিপত্র। চাঞ্চল্যকর তথ্য হলো, ২০২০ সালেও একই অপরাধে এনডিপিএস (NDPS) আইনে জেল খেটেছিলেন তাঁরা। সাজা ভোগ করার পরও ফের একই অন্ধকার ব্যবসায় সক্রিয় হয়ে ওঠায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

     ​এই হেরোইন কোন চক্রের মাধ্যমে আসছে, তা খতিয়ে দেখতে উঠেপড়ে লেগেছে পুলিশ। চক্রের বাকি পান্ডাদের ধরতে পুলিশ অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। মাদকের বিষাক্ত থাবা থেকে সমাজকে বাঁচাতে তদন্তের জাল আরও গভীরে ছড়াচ্ছে কুলটি থানার পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি