কুলটিতে বাসনের দোকানে চুরির কিনারা: ধৃত এক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     কুলটির দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে বাসনের দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম গোপাল সেন, সে কদভিটা নোটিফাইয়েড এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে অনিরুদ্ধ শাউ ওরফে পিন্টু সাউয়ের বাড়ি ও সংলগ্ন দোকানে চুরির ঘটনাটি ঘটে।

      ​অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তদন্তে নামে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গোপাল সেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার তাকে আসানসোল আদালতে তোলা হয় এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

     ​এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। চোরাই সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি