সুরক্ষা পেল খেলার মাঠ, স্বস্তিতে খুদে খেলোয়াড় ও আদিবাসী যুবকরা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       দীর্ঘদিনের বিড়ম্বনার অবসান ঘটিয়ে অবশেষে তার দিয়ে ঘিরে ফেলা হলো কুলটির নিয়ামতপুরের ডেডি এলাকার খেলার মাঠটি। এই মাঠটি এতদিন কার্যত অরক্ষিত থাকায় সাধারণ মানুষ ও আদিবাসী যুবকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

     ​স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, মাঠের ভেতর দিয়ে বেপরোয়াভাবে চারচাকা গাড়ি চলাচল করত। মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ঢোকার ফলে প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা এবং বচসা লেগেই থাকত। রাতের অন্ধকারে বসত মদের আসর, যা এলাকার পরিবেশ নষ্ট করছিল। খেলোয়াড়দের সুরক্ষার্থে এলাকাবাসী স্থানীয় বিজেপি নেতা সন্দীপ যাদবের দ্বারস্থ হন। তাঁদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে সন্দীপবাবুর উদ্যোগে মাঠটি ঘিরে ফেলার কাজ সম্পন্ন হয়েছে।

       ​স্থানীয় বাসিন্দা রাকেশ কুমার পাসোয়ান জানান, এখন মাঠটি সুরক্ষিত হওয়ায় শিশুরা নিশ্চিন্তে খেলছে। খেলার মাঠে গাড়ির প্রবেশ নিষিদ্ধ হওয়ায় এলাকাবাসী ও খেলোয়াড়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি