পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রের কঙ্কালসার দশা: চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

       বামফ্রন্ট আমলের তৈরি স্বাস্থ্য পরিকাঠামো  তৃণমূল জমানার দীর্ঘ ১৫ বছরের অবহেলায় ধ্বংসস্তূপ। সালানপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রগুলির বর্তমান দশা দেখে এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন- কবে ফিরবে পরিষেবা? রক্ষণাবেক্ষণের অভাবে বহু কেন্দ্র আজ আগাছা আর জঙ্গলে ঢাকা। কোথাও দরজা-জানলা চুরি হয়েছে, কোথাও আবার পরিত্যক্ত ভবনটি  সমাজবিরোধীদের আড্ডায় পরিণত হয়েছে ।

        ​এথোড়া গ্রাম পঞ্চায়েতের মাধাই চকের উপস্বাস্থ্য কেন্দ্রটির চিত্র ভয়াবহ। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি আজ কার্যত ব্যবহারের অযোগ্য। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কেন্দ্রে সপ্তাহে একদিন ডাক্তার এলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য। ফলে চিকিৎসার জন্য দীর্ঘপথ পেরিয়ে পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতালে ভিড় জমাতে হয় কয়েক হাজার মানুষকে। এতে হাসপাতালের ওপর চাপের পাশাপাশি সাধারণ মানুষের চরম হয়রানি নিত্যদিনের সঙ্গী হয়েছে।

        ​বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে নতুন ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, "তৃণমূল জমানার দীর্ঘ ১৫ বছরে শুধু অবহেলাই জুটেছে। নতুন সরকারের কাছে অনুরোধ, দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি সংস্কার করে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ করা হোক।" 

     স্থানীয়দের এই আর্তনাদ কি পৌঁছাবে নবান্নের কানে? নাকি প্রশাসনিক উদাসীনতায় এগুলি চিরতরে নষ্ট হয়ে যাবে, এখন সেটাই দেখার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি