সবুজায়নের আহ্বানে আসানসোলে অরণ্য সপ্তাহের সূচনা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ হয়ে মঙ্গলবার থেকে আসানসোলে শুরু হলো সপ্তাহব্যাপী ‘অরণ্য সপ্তাহ’ কর্মসূচি। শ্রীপুর গুঞ্জন পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস. পোন্নাবলাম। উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার এবং জামুড়িয়ার বিধায়ক বিজন মুখার্জ্জী সহ প্রশাসনিক উচ্চপদস্থ কর্তারা।
অনুষ্ঠান থেকে ‘একটি গাছ, একটি প্রাণ- সবুজ হোক বাংলার প্রতিটি প্রান্ত’ এই মূল বার্তাটি প্রচার করা হয়। প্রশাসন জানিয়েছে, আগামী এক সপ্তাহ ধরে একটি বিশেষ মোবাইল ভ্যান জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের হাতে বিনামূল্যে চারাগাছ পৌঁছে দেবে।
Comments
Post a Comment