আসানসোলে সাংবাদিক সম্মেলন: ১ আগস্ট থেকে শুরু হচ্ছে আদমশুমারি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম বুধবার আসানসোলে এক সাংবাদিক সম্মেলনে ২০২৭ সালের আদমশুমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে আদমশুমারি প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো কার্যক্রমটি দুটি পর্যায়ে সম্পন্ন হবে, দ্বিতীয় পর্যায়টি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে।
জেলাশাসক জানান, এবারের আদমশুমারি সম্পূর্ণ 'পেপারলেস' বা কাগজবিহীন হবে। তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। আদমশুমারি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় মোট ২৪ জন চার্জ অফিসার নিয়োগ করা হয়েছে, যার মধ্যে আসানসোল পুরনিগমের ১০টি ও দুর্গাপুরের ৫টি বোরোর জন্য নির্দিষ্ট অফিসার রয়েছেন।
এছাড়া জেলায় ৫৩০০টি 'হাউস লিস্টিং ব্লক' (HLB) তৈরি করা হবে, যেখানে প্রতিটি ব্লকে ৮০০ জনের তথ্য সংগ্রহ করা হবে। নির্বাচনের মতোই নির্দিষ্ট পরিকাঠামোয় এই জনশুমারি সম্পন্ন হবে বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে।
Comments
Post a Comment