এরিয়া অফিসের সামনে ইসিএল সিকিউরিটির হানা,কয়লা পাচারের অভিযোগে টোটো বাজেয়াপ্ত, চালক পলাতক


চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-

সাতসকালে কয়লা পাচারকারীদের ছক বানচাল করল ইসিএল (ECL)-এর নিরাপত্তা বাহিনী। পর্বতপুর থেকে আসানসোলে টোটো বোঝাই করে অবৈধ কয়লা পাচারের সময় হাতেনাতে অভিযান চালিয়ে একটি টোটো বাজেয়াপ্ত করল সালানপুর এরিয়া সিকিউরিটি টিম। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত টোটো চালক।
স্থানীয় ও সিকিউরিটি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টা নাগাদ সালানপুর এরিয়া অফিসের সামনে দিয়ে একটি সন্দেহভাজন টোটো আসানসোলের দিকে যাচ্ছিল। ডিউটিতে থাকা ইসিএল-এর নিরাপত্তারক্ষীরা টোটোটিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু বিপদ বুঝে নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়েই চালাকি করে চালক। টোটোটি রাস্তার ওপর ফেলেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে। এরপর নিরাপত্তারক্ষীরা টোটোটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করেন এবং টোটোটি বাজেয়াপ্ত করেন।
স্থানীয় সূত্রের চাঞ্চল্যকর দাবি— এই রুটটি পাচারকারীদের বেশ পছন্দের। পর্বতপুর এলাকা থেকে প্রতিদিন ভোররাতে এভাবেই টোটোয় করে আসানসোলের বিভিন্ন প্রান্তে অবৈধ কয়লা পাচার করা হতো। দীর্ঘদিন ধরেই একটি নির্দিষ্ট চক্র এই রুটটিকে ব্যবহার করে সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠছিল। আজকের এই অভিযানের ফলে পাচারকারীদের সেই নেটওয়ার্কে বড়সড় ধাক্কা লাগল বলে মনে করা হচ্ছে।ইসিএল-এর নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, উদ্ধার হওয়া কয়লা সহ বাজেয়াপ্ত টোটোটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বারাবনি থানায় হস্তান্তর করা হয়েছে।
বারাবনি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টোটোটির নম্বর ও সূত্র ধরে পলাতক চালকের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। এই চক্রের মূল পান্ডা কে বা কারা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি