টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৫, আসানসোলে চাঞ্চল্য


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     রবিবার সন্ধ্যায় আসানসোল-চিত্তরঞ্জন প্রধান সড়কে দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে দুই মহিলাসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। চিত্তরঞ্জন রেল শহরের ৩ নম্বর গেটের কাছে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    ​প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার মাঝে এক স্কুটি আরোহী আচমকা চলে আসায় বিপত্তি ঘটে। তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা অপর একটি টোটোর সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, একটি টোটো রাস্তার পাশের জঙ্গলে ছিটকে পড়ে এবং অন্যটি দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেলারের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।

     ​খবর পেয়েই রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিত্তরঞ্জনের কে.জি. হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। 

     পুলিশ দুর্ঘটনাক্রস্ত যানগুলি সরিয়ে এলাকায় যান চলাচল স্বাভাবিক করেছে। ঘাতক স্কুটি চালকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি