সরকার বদলের পর থানায় অভিযোগ, এক ঘণ্টার মধ্যেই ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার কুলটিতে
চিত্তরঞ্জন প্রসাদ, কুলটি:-
পশ্চিম বর্ধমানের কুলটি থানার অন্তর্গত সাঁকতোডিয়া ফাঁড়ি এলাকায় এক ২৭ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মঞ্জুর আলম। তিনি ডিশেরগড় মসজিদপাড়া এলাকার বাসিন্দা।অভিযোগ, একই এলাকার বাসিন্দা ওই মহিলাকে তৃণমূলের প্রভাবশালী ব্যক্তিদের নাম করে ভয় দেখিয়ে গত প্রায় এক বছর ধরে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন মঞ্জুর আলম।সরকার পরিবর্তনের পর সাহস সঞ্চয় করে গত ৮ জুলাই সন্ধ্যায় কুলটি থানার সাঁকতোডিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পরই ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় দাসের নেতৃত্বে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। অভিযোগ দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হলে পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানায়। আদালত ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর "জিরো টলারেন্স" নীতির ভিত্তিতেই এই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। এর আগেও সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ এক নাবালিকার ধর্ষণ মামলার অভিযুক্ত এবং একটি পৃথক ঘটনায় এক সিআইএসএফ জওয়ানকে অভিযোগের অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করেছিল।
Comments
Post a Comment