বাসতবাড়ির পাশে অবৈধ সমাধি ঘিরে চাঞ্চল্য, তদন্তে প্রশাসন
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
জনবসতিপূর্ণ এলাকার কোলঘেঁষে আচমকা একটি মৃতদেহ সমাধিস্থ করার ঘটনাকে কেন্দ্র করে রূপনারায়ণপুর সংলগ্ন চিতলডাঙ্গায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এলাকায় নিরাপত্তার অভাব ও আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
গত ২৯ জুন সন্ধ্যায় চিতলডাঙ্গার একটি ফাঁকা জমিতে স্থানীয় অনুমতি ছাড়াই এক ব্যক্তি মৃতদেহ সমাধিস্থ করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জেলা শাসক, মহকুমাশাসক ও বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের প্রশ্ন, সরকারি রেকর্ড অনুযায়ী ওই জমি কি কবরস্থান? ব্যক্তিগত জমি হলে আইনত সেখানে সমাধি দেওয়া যায় কি না-তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসন, পুলিশ ও ভূমি সংস্কার দপ্তর যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় পঞ্চায়েত জানিয়েছে, সমাধিস্থ করার আগে কোনো অনুমতি নেওয়া হয়নি। বর্তমানে ওই জমির চরিত্র নির্ধারণ ও ঘটনার তদন্তে রিপোর্ট জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Comments
Post a Comment