ন্যায্য মজুরি ও ঠিকাদারি প্রথার বিরুদ্ধে সালানপুরে সরব সাফাই কর্মীরা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দীর্ঘ ২৫ বছর ধরে রূপনারায়ণপুর অঞ্চলের পরিচ্ছন্নতা বজায় রাখা সাফাই কর্মীরা এবার ন্যায্য মজুরি ও কর্মসুরক্ষার দাবিতে পথে নামলেন। সোমবার সালানপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিলেন তাঁরা।
কর্মীদের অভিযোগ, দু’বছর আগে এলাকাভিত্তিক আবর্জনা সংগ্রহের ব্যবস্থাকে ‘ঠিকা প্রথা’য় রূপান্তর করার পর থেকেই শুরু হয়েছে চরম শোষণ। বর্তমানে একই কাজে লিপ্ত কর্মীদের মধ্যে বেতনের ব্যাপক বৈষম্য রয়েছে—কেউ পাচ্ছেন ৯ হাজার, আবার কেউ মাত্র ৩ হাজার টাকা। এছাড়া, মাসের পর মাস সময়মতো বেতন না মেলা এবং ঘনঘন ঠিকাদার পরিবর্তনের ফলে আর্থিক অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। ভাঙাচোরা আবর্জনার গাড়ি নিয়ে কাজ করতে গিয়েও তাঁরা নাজেহাল।
সাফাই কর্মীদের প্রধান দাবি- বৈষম্যমূলক ঠিকাদারি প্রথা বিলোপ, সম-মজুরি নিশ্চিত করা, পিএফ ও ইএসআই-এর সুবিধা প্রদান এবং সরকারি খরচে আবর্জনার গাড়ি মেরামতি।
Comments
Post a Comment