পরপর দুই দিনে দুই অজ্ঞাত দেহ উদ্ধার: কুলটিতে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
গত দুই দিনে কুলটি থানার বিভিন্ন এলাকা থেকে দুটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে পুনুড়ি এলাকার একটি জঙ্গল থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত, স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে তল্লাশি শুরু করলে মৃতদেহটি নজরে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুলটি থানার আইসি অশোক সিং মহাপাত্র, এসিপি শেখ জাভেদ হুসেন এবং নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিকরা। মৃতদেহটি বেশ কয়েকদিনের পুরনো বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, এর ঠিক একদিন আগেই কুলটির বড়িরা এলাকা থেকে আরও একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার হয়েছিল। পর পর দুই দিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।
Comments
Post a Comment