পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ: মন্ত্রী হিসেবে শপথ নিলেন ডা. অজয় পোদ্দার



রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -: 
​     
       সোমবার লোক ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করলেন। রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি পেল। এই সম্প্রসারণে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন কুলটি বিধানসভার বিধায়ক ডা. অজয় পোদ্দার।

     ​দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং নিজ এলাকায় শক্তিশালী জনসংযোগের কারণে তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ডা. পোদ্দারের মন্ত্রী হওয়ার খবরে কুলটিসহ গোটা শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সমর্থকদের মতে, তার অন্তর্ভুক্তি শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজে নতুন গতির সঞ্চার করবে। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা। নতুন সরকারের এই নতুন মন্ত্রিসভা আগামী দিনে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজকে কতটা ত্বরান্বিত করে, সেদিকেই এখন নজর সকলের।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়