মন্ত্রী হিসেবে শপথ নিলেন অজয় পোদ্দার, উচ্ছ্বাসে ভাসল কুলটি


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর কুলটির বিধায়ক ডা. অজয় পোদ্দার রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতেই খুশির জোয়ার কুলটি বিধানসভা এলাকায়। লোকভবনে তাঁর শপথের খবর পৌঁছাতেই বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা আনন্দ উৎসবে মেতে ওঠেন।

      ​শপথ গ্রহণের পর থেকেই কুলটির মণ্ডল-১ কার্যালয়ে শুরু হয় বর্ণাঢ্য উদযাপন। ঢাক-ঢোলের তালে গেরুয়া আবীর উড়িয়ে ও আতশবাজি ফাটিয়ে কর্মীরা আনন্দ ভাগ করে নেন। পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয়দের মিষ্টিমুখ করানো হয়। সন্ধ্যায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাতেও।

      ​শুধু আনন্দ নয়, ডা. পোদ্দারের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় ছিন্নমস্তা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। নেতা-কর্মীদের দাবি, শিল্পাঞ্চল কুলটির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁদের বিশ্বাস, এলাকার প্রতিনিধি মন্ত্রী হওয়ায় শিল্পাঞ্চলের উন্নয়নে নতুন গতির সঞ্চার হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. পোদ্দারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি কুলটির রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়