শহীদ রতন মিশ্র ও পরেশ মণ্ডলের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের সক্রিয় স্মরণসভা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
৩৩ বছর আগে বিরোধী শক্তির হাতে প্রাণ হারানো জাতীয় কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা রতন মিশ্র ও পরেশ মণ্ডলের মৃত্যুবার্ষিকীতে আজ তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো। দীর্ঘ বছর ধরে এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকলেও, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর এবার কংগ্রেসের সক্রিয় উপস্থিতিতে পালিত হলো শহীদ স্মরণ।
এদিন সকালে দুই নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পিনাকী মজুমদার, নেপাল চক্রবর্তী, দিলীপ রায়, জয়দেব রায় সহ অন্যান্য নেতৃত্ব। সভায় উপস্থিত বক্তারা শহীদদের আপসহীন সংগ্রামী জীবন ও আদর্শের কথা তুলে ধরেন। তাঁদের নীতিকে পাথেয় করে এলাকায় কংগ্রেস সংগঠনকে পুনরায় শক্তিশালী করার ডাক দেওয়া হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের হাত থেকে শহীদদের স্মরণের দায়ভার কার্যত নিজেদের দখলে নিয়ে কংগ্রেস যে সক্রিয়তা দেখাল, তা সালানপুরের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। একদা তৃণমূলের দখলে থাকা এই শহীদ দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের এই প্রত্যাবর্তন আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
Comments
Post a Comment