ওভারহেডের তার ছিঁড়ে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা


সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:

      ​মঙ্গলবার ভোর থেকে হাওড়াগামী একাধিক দূরপাল্লার ট্রেন পানাগড়, রাজবাঁধ ও দুর্গাপুরসহ বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। প্রায় দুই ঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত থাকায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পানাগড় স্টেশনে দাঁড়িয়ে থাকা দুন এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ, পরিষেবা বন্ধের সঠিক কারণ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সময়মতো ঘোষণা না করায় তারা চরম অনিশ্চয়তায় ছিলেন।

    ​রেল সূত্রে জানা গিয়েছে, পানাগড় ও মানকর স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। খবর পাওয়ার পরেই রেলের প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতির কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মূলত ওভারহেডের এই যান্ত্রিক ত্রুটির কারণেই ভোরবেলা থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষের এই গাফিলতিতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও মেরামতির পর পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়