এক দিনের শিক্ষামূলক সম্মিলন
রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:- বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল AI প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদানের জন্য এই শিক্ষামূলক সামিনার অনুষ্ঠিত হলো।
দক্ষিণ ২৪ পরগনা জেলা, কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষামূলক সেমিনার। বর্তমান ডিজিটাল যুগে উচ্চশিক্ষা ও শিক্ষক শিক্ষার মধ্যে পুনর্কল্পনা চিন্তাভাবনা বিকাশ ঘটে তারি জন্য এই বার্তা।
নিশ্চিন্তপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজ এবং ধ্রুব চাঁদ হালদার কলেজ এডুকেশন ডিপার্টমেন্টের সহযোগিতা একদিনের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড:অমূল্য কুমার আচারিয়া, প্রফেসর ড:কৌশিক চ্যাটার্জী, প্রফেসর ড:অরুণ কুমার মাইতি, প্রফেসর ড: প্রবীর ঘোষ, প্রিন্সিপাল অনুশ্রী কুন্ডু সহ রামকৃষ্ণ মিশনের ছাত্র-ছাত্রী এবং ১৪২ জন অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণ বি.এড কলেজের ভাইস প্রেসিডেন্ট বরুণ কুমার মাইতি মহাশয় জানিয়েছেন বর্তমান যুগে শিক্ষার বিভিন্ন স্তরে প্রযূক্তিগত ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শিক্ষার মান আরো উন্নত করার জন্য সেই সাথে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষকের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য এই সেমিনার অনুষ্ঠিত হয়। আগামী দিনে শিক্ষার মান আরো উন্নত হবে এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমিক আমি এ বিষয়ে সম্পূর্ণ আশাবাদী।
Comments
Post a Comment