ফাঁড়িতে হামলা: ধৃত ২১, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ২১ জনকে গ্রেফতার করেছে। রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। ধৃতেরা রেলপার ছাড়াও পুরনো স্টেশন ও রাঙানিয়া পাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে একটি ধর্মীয় স্থানে মাইকের নির্দেশিকাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপরই একদল দুষ্কৃতী ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করতে হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এই অভিযান চালায়। ঘটনার পর বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
Comments
Post a Comment