কুরবানি ঈদ উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপর বারাবনি পুলিশ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দেশজুড়ে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-আযহা বা কুরবানি। উৎসবের দিন যাতে রাজ্যে কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না হয়, তার জন্য প্রশাসনকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই বারাবনি বিধানসভা এলাকায় দেখা গেল সম্প্রীতির এক অনন্য চিত্র।
উৎসবের দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতে বারাবনি থানার পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করে। থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জির নেতৃত্বে পুলিশ বাহিনী দোমোহানি বাজার, মদনপুর গ্রাম ও কেলেজোড়াসহ বিভিন্ন মিশ্র জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক টহলদারি চালায়।
Comments
Post a Comment