জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অসুবিধায় পড়তে চলেছে সাধারণ মানুষ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


        বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে এবার বড়সড় কোপ পড়ল সাধারণ মানুষের পকেটে। সারা দেশের পাশাপাশি শিল্পাঞ্চল আসানসোলেও পেট্রোল ও ডিজেলের দাম একধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার দুপুর একটা থেকে আসানসোলের পাম্পগুলিতে পেট্রোল লিটার প্রতি ৩.২৯ টাকা এবং ডিজেল ৩.১১ টাকা মহার্ঘ হয়েছে।

     ​তেল বিপণন সংস্থাগুলোর (OMC) দাবি, আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হওয়ায় প্রতিদিন প্রায় এক হাজার কোটি টাকা লোকসান হচ্ছিল, যা সামাল দিতেই এই মূল্যবৃদ্ধি। তবে এই সিদ্ধান্তের ফলে শিল্পাঞ্চলে উদ্বেগের ছায়া নেমে এসেছে। জ্বালানির দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে পরিবহন ব্যবস্থায়, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

     ​আসানসোলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মতে, এমনিতেই বাজারদর চড়া, তার ওপর জ্বালানির এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা। পশ্চিম এশিয়ার সংঘাত না থামলে আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়