মৌলিক পরিষেবার দাবিতে উত্তপ্ত চুরুলিয়া খনি, স্তব্ধ উৎপাদন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         স্থানীয় পরিকাঠামোর উন্নয়ন ও কর্মসংস্থানের দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়ার চুরুলিয়া খনি চত্বর। এদিন কয়েকশো বাসিন্দা খনির প্রবেশপথে অবস্থান বিক্ষোভ শুরু করলে খনির সমস্ত উৎপাদন কার্যত স্তব্ধ হয়ে যায়। ​আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে খনির কাজ চললেও এলাকার বেহাল রাস্তা, তীব্র পানীয় জলের সংকট ও দূষণের মতো সমস্যার কোনো সুরাহা হয়নি। স্থানীয় যুবকদের উপেক্ষা করে বাইরের লোকজনকে কাজে নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। গ্রামবাসীদের দাবি, খনি থেকে বিপুল সম্পদ উত্তোলিত হলেও তার সুফল থেকে বঞ্চিত স্থানীয়রা।

    ​শনিবার সকাল থেকেই খনির চারপাশের অন্তত চারটি গ্রামের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ সময় ধরে খনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান সূত্র মেলেনি। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, লিখিত আশ্বাস ও দাবি বাস্তবায়নের সঠিক রূপরেখা না পাওয়া পর্যন্ত এই অবস্থান চলবে। খনি এলাকায় এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বড়সড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়