দুর্গাপুরে তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে ধৃত তৃণমূল ব্লক সভাপতি

 
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:

​       এলাকায় তোলাবাজি, সন্ত্রাস এবং সাধারণ মানুষকে লাগাতার ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার হলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি শতদ্বীপ ঘটক। রবিবার রাতে ফরিদপুর থানার পুলিশ লাউদোহা এলাকার বাসস্থান থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় সমগ্র শিল্পাঞ্চলে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

          ​স্থানীয় সূত্রে খবর, শতদ্বীপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করা এবং বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার একাধিক অভিযোগ ছিল। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনশৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান নিয়ে স্পষ্ট জানিয়েছেন, অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রঙ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই রাজ্যজুড়ে পুলিশি অভিযান শুরু হয়েছে, যার জেরে জালে জড়ালেন এই তৃণমূল নেতাও।

       ​পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে সোমবারই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই গ্রেপ্তারি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়