গুজবে কান দেবেন না, রাজ্যে পেট্রোল ও এলপিজির জোগান সম্পূর্ণ স্বাভাবিক: আশ্বাস ইন্ডিয়ান অয়েলের
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
পশ্চিমবঙ্গে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও পর্যাপ্ত রয়েছে। রাজ্যজুড়ে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির কাজকর্ম সম্পূর্ণ মসৃণভাবে চলছে। ফলে অযথা আতঙ্কিত হয়ে জ্বালানি মজুত না করার জন্য সাধারণ নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
পেট্রোপণ্য ক্ষেত্রের রাজ্যস্তরীয় কো-অর্ডিনেটর তথা ইন্ডিয়ান অয়েলের পূর্বাঞ্চলীয় এক্সিকিউটিভ ডিরেক্টর জিতেন্দ্র কুমার আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে লজিস্টিক্স, মজুত এবং খুচরো বিপণন সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি তৈরি না হয়।
Comments
Post a Comment