মানসিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা: ধৃত বাবা ও নাবালিকা মেয়ে


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

          মানসিক নির্যাতনের জেরে যুবকের আত্মহত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠল সালানপুরের খুদিকা গ্রাম। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার থানা ঘেরাও ও মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তীব্র চাপের মুখে পুলিশ রাতেই নিয়ামতপুর থেকে মূল অভিযুক্ত সোনা বাউরি ও তার নাবালিকা মেয়েকে গ্রেফতার করে। রবিবার আসানসোল আদালত বাবাকে জেল হেফাজত এবং নাবালিকাকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।

        ​পুলিশ সূত্রে খবর, খুদিকা গ্রামের বাসিন্দা বিক্রম বাউরি (২১) গত শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রায় দু'মাস আগে নিয়ামতপুরের এক নাবালিকাকে বিয়ে করায় বিক্রমকে জেলেও যেতে হয়েছিল। পরিবারের অভিযোগ, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই মেয়েটির বাবা সোনা বাউরি টাকা দাবি করে বিক্রমের ওপর চরম মানসিক নির্যাতন চালাচ্ছিলেন। মৃত্যুর আগে পাঠানো একটি ভয়েস মেসেজেও সেই চাপের কথা উল্লেখ করেছিলেন বিক্রম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়