ডুবুরডিহি চেকপোস্টে ফের ‘তোলাবাজি’র অভিযোগ: কাঠগড়ায় প্রশাসন
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টকে ঘিরে ফের মাথাচাড়া দিল অবৈধ অর্থ আদায়ের অভিযোগ। ট্রাক চালকদের একাংশের দাবি, কাগজপত্র পরীক্ষার নামে গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকার করলে দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখারও অভিযোগ উঠেছে। বিশেষ করে কয়লা ও লোহা বোঝাই ট্রাকগুলিই এই ‘তোলাবাজি’র প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
অতীতেও ডুবুরডিহি চেকপোস্ট গরু ও কয়লা পাচার এবং সিন্ডিকেট রাজের অভিযোগে সংবাদ শিরোনামে এসেছিল। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও এখানে তল্লাশি চালিয়েছিল। বিরোধীদের দাবি, সরকার পরিবর্তন হলেও এই ‘সংবেদনশীল করিডরে’ অবৈধ কারবারের ছবিটা বদলায়নি।
Comments
Post a Comment