ফুটবল মাঠে বজ্রপাত: প্রাণ হারাল দশম শ্রেণির ছাত্র
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:
ফুটবল খেলার মাঠে আচমকা বজ্রপাতে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। জখম হয়েছে আরও এক কিশোর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের বিআরএস মাঠে। মৃত পড়ুয়ার নাম শেখ ফিরোজ (১৬)। সে দশম শ্রেণির ছাত্র ছিল। জখম বিবেক ঘোষ (১৭) বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বার্নপুরের ওই মাঠে বিকেলে বেশ কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। তখনই কালবৈশাখীর ঝড়বৃষ্টির সাথে আচমকা বজ্রপাত হয়। মাঠে থাকা বেশ কয়েকজন অচৈতন্য হয়ে পড়লে দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক ফিরোজকে মৃত বলে ঘোষণা করেন।
Comments
Post a Comment