রূপনারায়নপুর ইউথ ক্লাব ময়দানে ২২ তম বইমেলার শুভ উদ্বোধন করলেন নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়
কাজল মিত্র, সালানপুর:-
সালানপুর ব্লকের রূপনারায়নপুর ইউথ ক্লাব ময়দানে বহু পুরাতন বইমেলা হয়ে আসছে বহুদিন ধরে, যার ২২ তম বইমেলার শুভ সূচনা হল শনিবার অনুষ্ঠানের শুরুতেই বইমেলার আয়োজক সংস্থা সহ ক্লাব সভাপতি সুব্রত দাস পশ্চিম রাঙ্গামাটি ইয়ুথ ক্লাবের পতাকা উত্তোলন করেন এরপর এই বইমেলার প্রদীপ উজ্জ্বলন করে বইমেলার শুভ সূচনা করেন বারাবনি বিধায়ক অরিজিৎ রায় মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দেশবন্ধু কলেজের প্রিন্সিপাল ডক্টর ত্রীদিপ শান্তনা কুন্ডু ,সাহিত্যিক অনাথ বন্ধু চট্টোপাধ্যায়, সাগর চন্দ্র বন্দ্যোপাধ্যায় , সহ অনেকে।মঞ্চে উপস্থিত সকল অতিথিদের ক্লাবের তরফে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এই বই মেলায় প্রায় চল্লিশটি বিভিন্ন ধরনের প্রকাশনী অত্যন্ত সুসজ্জিত ভাবে স্টল লাগাই । বইমেলার প্রথম দিন থেকেই মানুষের ভীড় ছিল দেখার মত অনেকে আবার বই কেনাকাটা শুরু করে দিয়েছে। এদিন বিধায়ক অরিজিৎ বাবু সমস্ত মেলা নিজে ঘুরে দেখেন তিনি জানান যে এই বই মেলা বহু দিন থেকে হয়ে আসছে। এই গ্রামাঞ্চলের এত সুন্দর একটি বই মেলা করার জন্য ইউথ ক্লাবের সকল সদস্যদের অনেক অনেক ধন্যবাদ ।এই মেলার গরিমা প্রতি বছর বেড়েই চলেছে ।তিনি জানান এই ক্লাব পরিচালনা এবং যেকোন সেবামুলক কাজের জন্যে তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন ।
Comments
Post a Comment