পুরনো কর্মীদের সম্মান: কাঁকসায় বিজেপি-র অভিনব বিজয় মিছিল


সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -: 

​      রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এখন উৎসবের মেজাজ গেরুয়া শিবিরে। তবে জয়ের উল্লাসের মাঝেও পুরনো লড়াইয়ের সঙ্গীদের ভুলে যাননি কাঁকসার বিজেপি নেতৃত্ব। শুক্রবার কাঁকসার তিন নম্বর কলোনিতে প্রবীণ ও আদি বিজেপি কর্মীদের সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়।

       ​এদিন তিন নম্বর কলোনি ফুটবল ময়দানে কয়েকশো কর্মী-সমর্থক জমায়েত হন। সেখানে প্রতিকূল সময়ে দলের ঝান্ডা ধরে রাখা প্রবীণ কর্মীদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর কয়েকশো মহিলা ও পুরুষ জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন।

     ​বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস জানান, "যখন রাজ্যে বিজেপির অস্তিত্ব সংকটে ছিল, তখন এই পুরনো কর্মীরাই সিপিআইএম-এর মার খেয়েও লড়াই জারি রেখেছিলেন। আজ রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।" প্রবীণদের সম্মান দিয়ে সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোই ছিল এই মিছিলের মূল উদ্দেশ্য। মিছিলে অংশগ্রহণকারীরা আগামীর পথ চলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ওপর আস্থা রাখার বার্তা দেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়