বার্নপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙল 'সেল', এলাকায় চাঞ্চল্য


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 
         রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই পশ্চিম বর্ধমানের বার্নপুরের ত্রিবেণী মোড় এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভেঙে দেওয়াকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ​স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে ইস্কো ইস্পাত কারখানা (আইএসপি-সেইল) কর্তৃপক্ষ আচমকাই জেসিবি মেশিন নিয়ে এসে ওই কার্যালয়টি ভাঙার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ কাঠামোটি গুঁড়িয়ে দেওয়া হয়। আকস্মিক এই অভিযানে হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

      ​এলাকাবাসীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যালয়টি সেখানে থাকলেও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর হঠাৎই এই প্রশাসনিক তৎপরতা দেখা গেল। তবে অন্য অংশ একে রাজনৈতিক প্রতিহিংসা বলতে নারাজ। ঘটনা প্রসঙ্গে আইএসপি-সেইল কর্তৃপক্ষ সম্পূর্ণ নীরব। কোনও পূর্ব নোটিস দেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও আধিকারিকরা মুখ খোলেননি। ঘটনার পর এলাকায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও যুব তৃণমূলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়