​পাউডার বিক্রির নাম করে সোনার গয়না হাতিয়ে চম্পট প্রতারকদের



সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:

​       দুর্গাপুরের সিটি সেন্টারের মাতঙ্গিনী হাজরা রোডে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, ভদ্রবেশে দুই ব্যক্তি একটি বাড়িতে গিয়ে তামা ও পিতলের জিনিস পরিষ্কার করার বিশেষ পাউডার বিক্রির প্রস্তাব দেয়। তাদের কথায় বিশ্বাস করে বাড়ির মালকিন বৃদ্ধা কবিতা চৌধুরী নিজের সোনার চেইন, বালা ও আংটি পরিষ্কার করতে দেন। অভিযোগ, গয়না পরিষ্কারের নাম করে আসল গয়না বদলে নকল অলংকার রেখে ওই দুই ব্যক্তি চম্পট দেয়।

       ​কিছুক্ষণ পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কবিতা চৌধুরী পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ফুটেজে অভিযুক্ত দুই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। 

      এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার এবং অপরিচিত ব্যক্তিদের সহজে বিশ্বাস না করার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়