১ লা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলায় স্ব-জনগণনার কাজ শুরু হচ্ছে
রমেশ রায়, আলিপুর:- আগামীকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জনগণনার কাজ শুরু হচ্ছে। শেষবার ২০১১ সালে রাজ্যে জনগণনা হয়। আজ আলিপুর সদর অফিসে জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি এক সাংবাদিক সম্মেলনে জানান আগামীকাল থেকে জেলাজুড়ে সাধারণ নাগরিকরা নিজের তথ্য নথিভুক্ত করতে পারবেন। মোট ৩৬ টি প্রশ্নের উত্তর নাগরিকদের জন্য থাকবে।২৯ টি ব্লক ও ৭ টি মিউনিসিপ্যালিটি নিয়ে এই কাজ চলবে।১৫ দিন ধরে সাধারণ নাগরিকরা পোর্টালে নিজের তথ্য নথিভুক্ত করতে পারবেন। ১৪ হাজার ৩৯৯ জন জনগণনা কারী এবং ২৫০০ জন সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। কোনো নিজস্ব ডকুমেন্ট আপলোড করতে হবে না। শুধু হ্যাঁ/ না লিখে দিতে হবে।
Comments
Post a Comment