অবৈধ দখলমুক্ত করে নতুন শিল্পের স্বপ্ন: হিন্দুস্তান কেবলসের জমিতে সক্রিয় প্রশাসন


​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান কেবলসের ৯৪৭ একর জমিকে কেন্দ্র করে বড়সড় তৎপরতা শুরু করল রাজ্য সরকার। ১৯ জুলাই সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিআইবি ও স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকেরা কারখানা চত্বর পরিদর্শন করেন। আধিকারিক আর. এন. ওঝার সঙ্গে বৈঠকের পাশাপাশি তাঁরা সরেজমিনে বেদখল হওয়া জমি ও ভেঙে ফেলা আবাসনের এলাকাগুলি খতিয়ে দেখেন।

       ​দশকজুড়ে কারখানা বন্ধ থাকায় ৬০০টি আবাসন থেকে ইট ও রড লুটের পাশাপাশি বড় অংশের জমি অবৈধভাবে দখল করা হয়েছে। গোয়েন্দা দল এখন খতিয়ে দেখছে, কীভাবে অবৈধ দখলদাররা সরকারি জল-বিদ্যুতের সংযোগ পেল। দ্রুত উচ্ছেদ অভিযান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ইঙ্গিত মিলেছে।

       বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের প্রস্তাবিত নতুন শিল্প গড়ার স্বপ্নকে কেন্দ্র করে এই তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। অতীতে এনওসি-র জটে প্রকল্প আটকালেও, 'ডাবল ইঞ্জিন' সরকারের জমানায় দ্রুত শিল্পায়নের আশায় এখন বুক বাঁধছেন স্থানীয়রা। এই বিশাল জমিতে নতুন শিল্প গড়ে উঠলে তা আসানসোল শিল্পাঞ্চলের অর্থনৈতিক চিত্রটাই বদলে দিতে পারে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন